আজকের অনুষ্ঠান
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংবৃতার মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি প্রযোজনা ‘সবুজ শাড়িতে রক্তের ছোপ’। গ্রন্থনা করেছেন সামসুজ্জামান, নির্দেশনা দিয়েছেন এ কে এম সামছুদ্দোহা। মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। মহিলা সমিতি জ্যোতি নাট্য সম্প্রদায়ের নাটক যুদ্ধের পরে যুদ্ধ। লিখেছেন মফিজউদ্দিন খান, নির্দেশনা দিয়েছেন ইদ্রিস রায়হান। সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ জাতীয় জাদুঘর বিজয়ের ৪০ বছর উপলক্ষে ‘হাশেম খানের চিত্রমেলা’ নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। চলবে ২ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ সিরামিকস-মাধ্যমে করা শাহাদাৎ হোসেনের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘ইসথেটিক স্টুডিও সিরামিকস’। ৩০ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা। আলোকচিত্র প্রদর্শনী ‘সূর্য উৎসব’। আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। গ্যালারি জুমে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।