আজকের অনুষ্ঠান
ছায়ানট সংস্কৃতি-ভবন ছায়ানটের নির্ধারিত বক্তৃতামালা। আজকের বিষয় ‘নজরুলের গানের বৈভব’। বক্তা খায়রুল আনাম শাকিল। মিলনায়তনে, সকাল ১০টা ২০ মিনিটে। ছায়ানটের মাসিক শ্রোতার আসর। আজকের শিল্পী লুভা নাহিদ চৌধুরী, শুক্লা পাল ও সুকান্ত চক্রবর্তী। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে, সন্ধ্যা সাতটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগার মুক্তি ও মানবাধিকারবিষয়ক পঞ্চম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব। আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আর তা মিলনায়তনে প্রদর্শিত হবে দিনের বিভিন্ন সময়।ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্র বেগম শিপ্রা খান সাজেদার শাস্ত্রীয় গানের আসর। সন্ধ্যা সাড়ে ছয়টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী সুবচন নাট্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। দ্য ম্যাড নাটকের প্রদর্শনী। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা ছয়টায়।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৭’। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ ইউরোপীয় শিল্পীদের চিত্রকর্মের প্রদর্শনী ‘পেইন্টিংস অব দ্য পাস্ট’। উদ্বোধন লা গ্যালারিতে, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। বিকেল পাঁচটা থেকে রাত আটটা। মারুফ হোসেনের আলোকচিত্র প্রদর্শনী ‘লস্ট’। গ্যালারি জুমে উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়।শিল্পাঙ্গন তাজুল ইসলামের বয়নচিত্র প্রদর্শনী, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।দৃক গ্যালারি জিসান হকের একক চিত্র প্রদর্শনী ‘সৌল জার্নি’, বেলা তিনটা থেকে রাত আটটা।খুলনা বিভাগীয় জাদুঘর, খুলনা তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের চলচ্চিত্র নিয়ে উৎসব। মুক্তির কথা ও শিশু কণ্ঠ, বেলা তিনটায় এবং মাটির ময়না ও মাটির ময়নার নির্মাণ চিত্র, সন্ধ্যা সাড়ে পাঁচটায়।স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, বেলা পৌনে ১১টা, দুপুর একটা ৪০, বিকেল পৌনে চারটা, চারটা ৩৫, সন্ধ্যা পৌনে সাতটা ও সাড়ে সাতটায়। দ্য লাস্ট এয়ারবেন্ডার, বেলা ১১টা, দুপুর একটা ৫, বেলা তিনটা ১০, বিকেল সোয়া পাঁচটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। দ্য উলফম্যান, বেলা সোয়া ১১টা, দুপুর একটা ২০ মিনিটে।