আজকের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল শিল্পালয় তবলা ও সরোদ বাদন আসর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। শিল্পী আরিফ খান ও সৌমিক দত্ত। সন্ধ্যা সাড়ে ছয়টায়।লালমাটিয়া কলেজ মিলনায়তনে রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উদ্যাপন করবে সুরের ধারা ও সুরের ধারা প্রাক্তনী। গান আর কথার আসর। সন্ধ্যা ছয়টায়।আলিয়ঁস ফ্রঁসেজ ইউরোপীয় শিল্পীদের চিত্রকর্মের প্রদর্শনী ‘পেইন্টিংস অব দ্য পাস্ট’। উদ্বোধন লা গ্যালারিতে, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। বিকেল পাঁচটা থেকে রাত আটটা। মারুফ হোসেনের আলোকচিত্র প্রদর্শনী ‘লস্ট’। গ্যালারি জুমে, চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।শিল্পাঙ্গন তাজুল ইসলামের বয়নচিত্র প্রদর্শনী, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।