আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী সেলিম আল দীন স্মরণ ২০১১। সেমিনার ‘সেলিম আল দীনের নাটকে সংলাপ ও সংগীতের দ্বৈতাদ্বৈতবাদিতা’। সেমিনার হলে, বিকেল তিনটায়। স্বপ্নদলের নাটক ফেস্টুনে লেখা স্মৃতি; বিকেল সাড়ে পাঁচটায়, পরীক্ষণ হলে। স্বপ্নদলের নাটক হরগজ; সন্ধ্যা সাতটায়, পরীক্ষণ হলে। দ্যাশ বাংলা থিয়েটারের নাটক জুলান; স্টুডিও হলে, সন্ধ্যা সাড়ে সাতটায়। সায়েম বিপ্লবের একক সংগীতানুষ্ঠান। সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।বেঙ্গল শিল্পালয় রঙিন উৎসব। আয়োজন করেছে অরণ্য ও বেঙ্গল ফাউন্ডেশন। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ছায়ানট সংস্কৃতি-ভবন ওয়াহিদুল হকের প্রয়াণ বার্ষিকী স্মরণে পঞ্চভাস্বরের নিবেদন ‘তোমারে স্মরি’। সন্ধ্যা সাতটায়।আলিয়ঁস ফ্রঁসেজ ইউরোপীয় শিল্পীদের চিত্রকর্মের প্রদর্শনী ‘পেইন্টিংস অব দ্য পাস্ট’। উদ্বোধন লা গ্যালারিতে, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। বিকেল পাঁচটা থেকে রাত আটটা। মারুফ হোসেনের আলোকচিত্র প্রদর্শনী ‘লস্ট’। গ্যালারি জুমে, চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।মধুমিতা প্রেক্ষাগৃহ ভালোবেসে মরতে পারি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, বেলা পৌনে ১১টা, দুপুর একটা ৪০, বিকেল পৌনে চারটা, চারটা ৩৫ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। দ্য লাস্ট এয়ারবেন্ডার, বেলা ১১টা, দুপুর একটা, বেলা তিনটা পাঁচ ও বিকেল পাঁচটা ১০ মিনিটে। দ্য উলফম্যান, বেলা সোয়া ১১টা ও দুপুর একটা ২০ মিনিটে।