আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী সেলিম আল দীন স্মরণ ২০১১। সেলিম আল দীনের দিনলিপি থেকে পাঠ। পরিবেশন করবে কথা আবৃত্তিচর্চা কেন্দ্র। স্টুডিও হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক কেরামত মঙ্গল; সন্ধ্যা সাতটায়, পরীক্ষণ থিয়েটার হলে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাটক পুত্র; সন্ধ্যা সাড়ে সাতটায়, স্টুডিও হলে।বেঙ্গল শিল্পালয় রঙিন উৎসব। আয়োজন করেছে অরণ্য ও বেঙ্গল ফাউন্ডেশন। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।মধুমিতা প্রেক্ষাগৃহ ভালোবেসে মরতে পারি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, বেলা পৌনে ১১টা, একটা ৪০, বিকেল পৌনে চারটা, চারটা ৩৫ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। দ্য লাস্ট এয়ারবেন্ডার, বেলা ১১টা, একটা, তিনটা পাঁচ ও বিকেল পাঁচটা ১০ মিনিটে। দ্য উলফম্যান, বেলা সোয়া ১১টা ও একটা ২০ মিনিটে।