আজকের অনুষ্ঠান
ছায়ানট সংস্কৃতি ভবন ওয়াহিদুল হক স্মরণে গানের অনুষ্ঠান। আয়োজন করেছে আনন্দী। সন্ধ্যা সাড়ে ছয়টায়।জাতীয় জাদুঘর ইয়াসমিন মুশতারীর গানের অনুষ্ঠান। আয়োজন করেছে আমরা সূর্যমুখী। কবি সুফিয়া কামাল মিলনায়তনে, বিকেল সাড়ে পাঁচটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী বিজয়ের নাট্যোৎসব। দেশ নাটকের নাটক প্রাকৃত পুরাঙ্গনা। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়েছয়টায়। সময়ের নাটক ভাগের মানুষ। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। দৃশ্যপটের নাটক সক্রেটিসের জবানবন্দী। স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। ছবিমেলা। চিত্রশালায়, বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা।বেঙ্গল শিল্পালয় ভারতের পণ্ডিচেরিতে আয়োজিত দক্ষিণ এশীয় আর্ট ক্যাম্প ‘পুদুচেরি ব্লু’তে আঁকা চিত্রকর্মের প্রদর্শনী। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ব্রিটিশ কাউন্সিল ছবিমেলা। যুক্তরাজ্যের গ্যারেথ ফিলিপসের একজিস্ট্যান্স ও জোয়ান পেট্রির দি গার্ল হু ফেল টু আর্থ। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ছবিমেলা। জার্মানির স্টেফান রাবোল্ডের অ্যা ড্রিম অব ভেনিস। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা।এশিয়ান গ্যালারিঅব ফাইন আর্টস ছবিমেলা। প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড মনের মানুষ এবং মায়ের জন্য পাগল, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ নষ্ট জীবন, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, বেলা পৌনে ১১টা, একটা ৪০ ও বিকেল চারটা ৩৫ মিনিটে। দ্য লাস্ট এয়ারবেন্ডার, বেলা সাড়ে ১১টা ও দুইটায়।