আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। সেমিনার, বিকেল চারটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়।কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় পথ নাট্যোৎসব। আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বিকেল চারটায়। ছায়ানট সংস্কৃতি-ভবন  রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার সম্মেলন। মিলনায়তনে, প্রতিযোগিতা সকাল ১০টা ও সংগীতানুষ্ঠান সন্ধ্যা ছয়টায়।  ছায়ানটের মাসিক শ্রোতার আসর। শিল্পী তপন মজুমদার, শ্যামল পাল, খগেন্দ্রনাথ সরকার ও মো. আবু হাসান। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স ঢাকা ওয়ার্ল্ড মিউজিক ফেস্ট। বিকেল চারটায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার সৃজনের শততম অনুষ্ঠান। আজকের শিল্পী সুবীর নন্দী, রফিকুল আলম, শাম্মি আখতার, রুমানা ইসলাম প্রমুখ। বিকেল পাঁচটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী মণিপুরী থিয়েটারের নাটক কহে বীরাঙ্গনা। মাইকেল মুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা ছয়টা ও সাড়ে সাতটায়।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অষ্টম প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৮’। উদ্বোধন, বিকেল সাড়ে পাঁচটায়। ঢাকা আর্ট সেন্টার মোহাম্মদ ইউনুসের চিত্র প্রদর্শনী ‘ইমেজ অব মাল্টিলেয়ার্ড এক্সপ্রেসিভনেস’। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আলিয়ঁস ফ্রঁসেজ ফরাসি চলচ্চিত্র প্রদর্শনী। আজ বিকেল পাঁচটায় আ ডাবল ট্যুর (১৯৫৯) ও সন্ধ্যা সাতটায় দ্য গুড টাইম গার্লস (১৯৬০)। বলাকা সিনেওয়ার্ল্ড নিঃশ্বাস আমার তুমি এবং বিয়েবাড়ি, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ নষ্ট জীবন, দুপুর ১২টা, সকাল ১০টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স  মনের মানুষ, দুপুর একটা ৫, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে।  অপেক্ষা, বেলা সাড়ে ১১টা, দুপুর একটা ২০, বিকেল সোয়া তিনটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।  দ্য লাস্ট এয়ারবেন্ডার, বেলা ১১টা ও বিকেল সোয়া পাঁচটায়।  দ্য এক্সপেন্ডেবলস, বেলা সোয়া ১১টা, দুপুর দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।