আজকের অনুষ্ঠান
বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। সেমিনার, বিকেল চারটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়।কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় পথ নাট্যোৎসব। আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বিকেল চারটায়। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স ঢাকা ওয়ার্ল্ড মিউজিক ফেস্ট। বিকেল চারটায়।ছায়ানট সংস্কৃতি-ভবন এ প্রজন্মের শিল্পীদের গান নিয়ে ‘চির বন্ধু, চির নির্ভর, চির শান্তি’। শিল্পী বুলবুল ইসলাম, অণিমা রায়, জান্নাত এ ফেরদৌসী ও শহিদ কবির। মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার সৃজনের শততম অনুষ্ঠান। আজকের শিল্পী খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায় প্রমুখ। বিকেল পাঁচটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম নাট্যোৎসব। আজ আরণ্যক নাট্যদলের নাটক এবং বিদ্যাসাগর। নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। দেশ নাটকের নাটক ভক্ত। সন্ধ্যা সাড়ে ছয়টায়। বর্ণালী থিয়েটারের নাটক চাওয়া পাওয়া। সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অষ্টম প্রদশনী ‘সৃজনে ও শেকড়ে ৮’। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ঢাকা আর্ট সেন্টার মোহাম্মদ ইউনুসের চিত্র প্রদর্শনী ‘ইমেজ অব মাল্টিলেয়ার্ড এক্সপ্রেসিভনেস’। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আলিয়ঁস ফ্রঁসেজ ফরাসি চলচ্চিত্র প্রদর্শনী। আজ বিকেল পাঁচটায় ব্যাড গার্লস (১৯৬৮) ও সন্ধ্যা সাতটায় দ্য আনফেইথফুল ওয়াইফ (১৯৬৯)। বলাকা সিনেওয়ার্ল্ড নিঃশ্বাস আমার তুমি এবং বিয়েবাড়ি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ নষ্ট জীবন, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, দুপুর একটা ৫, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে। অপেক্ষা, বেলা সাড়ে ১১টা, দুপুর একটা ২০, বিকেল সোয়া তিনটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। দ্য লাস্ট এয়ারবেন্ডার, বেলা ১১টা ও বিকেল সোয়া পাঁচটায়। দ্য এক্সপেন্ডেবলস, বেলা সোয়া ১১টা, বেলা দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।