আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। সেমিনার, বিকেল চারটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়।কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় পথ নাট্যোৎসব। আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বিকেল চারটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী  বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম নাট্যোৎসব। আজ নাট্যচক্রের নাটক ভদ্দরনোক। নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।  মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ঘুম নেই। সন্ধ্যা সাড়ে ছয়টায়।  নাট নালন্দার নাটক নীল উপাখ্যান। লিখেছেন সালমা বাণী, নির্দেশনা দিয়েছেন সালাউদ্দিন রাহাত। বিকেল সাড়ে চারটায়। বর্ণালী থিয়েটারের নাটক চাওয়া পাওয়া। সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অষ্টম প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৮’। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ঢাকা আর্ট সেন্টার মোহাম্মদ ইউনুসের চিত্র প্রদর্শনী ‘ইমেজ অব মাল্টিলেয়ার্ড এক্সপ্রেসিভনেস’। বলাকা সিনেওয়ার্ল্ড নিঃশ্বাস আমার তুমি এবং বিয়েবাড়ি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ নষ্ট জীবন, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স  মনের মানুষ, দুপুর একটা ৫, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে।  অপেক্ষা, বেলা সাড়ে ১১টা, দুপুর একটা ২০, বিকেল সোয়া তিনটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।  দ্য লাস্ট এয়ারবেন্ডার, বেলা ১১টা ও বিকেল সোয়া পাঁচটায়।  দ্য এক্সপেন্ডেবলস, বেলা সোয়া ১১টা, বেলা দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।