আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। সেমিনার, বিকেল চারটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়।কেন্দ্রীয় শহীদ মিনার অমর একুশে অনুষ্ঠানমালা। আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিকেল চারটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  সিএটির নাটক সেনাপতি। নির্দেশনা দিয়েছেন আহসান রেজা খান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।  ঢাকা থিয়েটারের নাটক নিমজ্জন। লিখেছেন সেলিম আল দীন, নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রামাণ্যচিত্র উর‌্যাসব ‘প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ৪’। আয়োজন করেছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ। প্রদর্শনী বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় ‘সৃজনে ও শেকড়ে ৮’ প্রদর্শনী। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড নিঃশ্বাস আমার তুমি এবং বিয়েবাড়ি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ নষ্ট জীবন, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স  মনের মানুষ, সকাল ১০টা ৪৫, বেলা একটা ৪০, বিকেল চারটা ৩৫ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  অপেক্ষা, বেলা সাড়ে ১১টা, বিকেল তিনটা ২৫ ও সন্ধ্যা সাতটা ২০ মিনিটে।  দ্য লাস্ট এয়ারবেন্ডার, বেলা একটা ২০ ও বিকেল পাঁচটা ২০ মিনিটে।  দ্য এক্সপেন্ডেবলস, বেলা সোয়া ১১টা, দেড়টা, বিকেল তিনটা ৪০, পাঁচটা ৫০ ও রাত আটটায়।