আজকের অনুষ্ঠান
বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। সেমিনার, বিকেল চারটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়।কেন্দ্রীয় শহীদ মিনার অমর একুশে অনুষ্ঠানমালা। আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিকেল চারটায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রামাণ্যচিত্র উৎসব ‘প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ৪’। আয়োজন করেছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ। প্রদর্শনী বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।গাধার পাল মুক্তমঞ্চ ভিডিও চলচ্চিত্র উৎসব। আয়োজন করেছে গাধার পাল। বিকেল পাঁচটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ২০ বছর পূর্তি উপলক্ষে ডেইলি স্টার আয়োজিত অনুষ্ঠান তারা ভরা রাতে। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে সাতটায়। ঢাকা থিয়েটারের নাটক বিনোদিনী। নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।মহিলা সমিতি মুক্তালয় নাট্যাঙ্গনের নাটক ফাঁদ। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আমিনুল হক। সন্ধ্যা সাতটায়।মুক্তিযুদ্ধ জাদুঘর শাহ আবদুল করিম ও পণ্ডিত রামকানাই দাশকে নিয়ে তৈরি দুটি তথ্যচিত্রের প্রদর্শনী। পরিচালনা করেছেন নিরঞ্জন দে। বিকেল পাঁচটায়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জলসিঁড়ি আয়োজিত সাংস্কৃতিক মেলায় আজ নটরণের নাটক অমাবস্যার কারা। লিখেছেন কুমার প্রীতিশ বল, নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। মুক্তমঞ্চে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।আঁলিয়স ফ্রঁসেজ নাজমুল হকের একক চিত্র প্রদর্শনী ‘এক্সপ্রেশন অব ফ্রিডম’। লা গ্যালারিতে উদ্বোধন, বিকেল পাঁচটায়।গ্যালারি কায়া আশরাফুল হাসানের একক চিত্র প্রদর্শনী ‘কার্নিভ্যাল অব অ্যাগোনি’। উদ্বোধন, বিকেল পাঁচটায়।বেঙ্গল শিল্পালয় ‘সৃজনে ও শেকড়ে ৮’ প্রদর্শনী। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড প্রেম মানে না বাধা এবং বিয়েবাড়ি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ দি এক্সপেন্ডেবলস ও ডেড অর অ্যালাইভ, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।