আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা। সেমিনার, বিকেল চারটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়।কেন্দ্রীয় শহীদ মিনার অমর একুশে অনুষ্ঠানমালা। আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিকেল চারটায়।ছায়ানট সংস্কৃতি-ভবন রবীন্দ্রনাথের গান নিয়ে নন্দনের আয়োজন ‘কোন ফাগুনের পাগল হাওয়ায়’। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে, সন্ধ্যা পৌনে সাতটায়।ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান ভারতীয় শিল্পী নীল রঞ্জন মুখার্জির হাওয়াইন গিটার বাদনের অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রামাণ্যচিত্র উৎসব ‘প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ৪’। আয়োজন করেছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ। প্রদর্শনী বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।গাধার পাল মুক্তমঞ্চ ভিডিও চলচ্চিত্র উৎসব। আয়োজন করেছে গাধার পাল। বিকেল পাঁচটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  প্রাঙ্গণেমোর আয়োজিত রবীন্দ্র নাট্যমেলা উদ্বোধন, বিকেল সাড়ে পাঁচটায়। ভারতের নয়ে নাটুয়ার নাটক নানা রঙে রবি। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে সাতটায়।  লোক নাট্যদলের নাটক কঞ্জুস। মলিয়েরের লেখা থেকে রূপান্তর করেছেন তারিক আনাম খান, নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।আলিয়ঁস ফ্রঁসেজ নাজমুল হকের একক চিত্র প্রদর্শনী ‘এক্সপ্রেশন অব ফ্রিডম’। লা গ্যালারিতে চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা।গ্যালারি কায়া আশরাফুল হাসানের একক চিত্র প্রদর্শনী ‘কার্নিভ্যাল অব অ্যাগোনি’। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা।বেঙ্গল শিল্পালয় ‘সৃজনে ও শেকড়ে ৮’ প্রদর্শনী। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড প্রেম মানে না বাধা এবং বিয়েবাড়ি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ দি এক্সপেন্ডেবলস ও ডেড অর অ্যালাইভ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।