আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয় গানের অনুষ্ঠান ‘প্রাণের খেলা’। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ সেতার বাজাবেন রীনাত ফওজিয়া, বাংলা গান করবেন ইয়াসমিন মুশতারী ও বিজন চন্দ্র মিস্ত্রি। সন্ধ্যা সাতটায়। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর তৈরি প্রামাণ্যচিত্র দ্য স্পিচ-এর উদ্বোধনী প্রদর্শনী। পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন। মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় রবি সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ উৎসব। আয়োজন করেছে নাট্যকলা বিভাগ। সন্ধ্যা সাড়ে ছয়টায়।দ্য গ্যালারি খালিদ মাহমুদ মিঠুর তথ্যচিত্র, কনকচাঁপা চাকমার চিত্রকর্ম এবং আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণার আলোকচিত্র নিয়ে প্রদর্শনী। চলবে ১৭ মার্চ পর্যন্ত।ঢাকা আর্ট সেন্টার মুর্শিদা আরজুর স্থাপনাশিল্প ও চিত্র প্রদর্শনী। চলবে ১৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ প্রদর্শনী ‘পিস উইমেন অ্যাক্রস দ্য গ্লোব, পিস উইমেন ইন বাংলাদেশ’। চলবে ১৯ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।মধুমিতা প্রেক্ষাগৃহ আমার প্রাণের প্রিয়া, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনে ওয়ার্ল্ড এভাবেই ভালোবাসা হয় ওমনের মানুষ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স  মনের মানুষ, দুপুর একটা পাঁচ, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টা।  নিঝুম অরণ্যে, বেলা সাড়ে ১১টা, দুপুর দুইটা ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে।  দি এক্সপেন্ডেবলস, বেলা সোয়া ১১টা, দুপুর পৌনে দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টা।  এক্স-ম্যান ২, সকাল ১০টা ৫০ ও বিকেল সাড়ে চারটায়।