আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী দৃষ্টিপাত নাট্য সংসদের নাটক নাগর আলীর কিচ্ছা। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন ম আ সালাম। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক ছায়ানট। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন আলী যাকের। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল শিল্পালয়ের দশম বর্ষপূর্তি উপলক্ষে ১০ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে’। চলবে ৩১ মার্চ পর্যন্ত। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরার ১৪ জন শিল্পীর যৌথ প্রদর্শনী। জয়নুল গ্যালারি-২-এ চলবে ২৫ মার্চ পর্যন্ত।ঢাকা আর্ট সেন্টার ৩০ জন নারী শিল্পীর আঁকা চিত্রকর্মের প্রদর্শনী। আয়োজন করেছেন সাঁকো ও ঢাকা আর্ট সেন্টার। চলবে ২৭ মার্চ পর্যন্ত।বলাকা সিনে ওয়ার্ল্ড হায় প্রেম হায় ভালোবাসা ওমনের মানুষ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়। স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, বেলা একটা ৫, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে। নয় নম্বর বিপদ সংকেত, বেলা পৌনে দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। ট্রান্সপোর্টার ৩, বেলা সোয়া দুইটা ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। রবিন হুড, বিকেল সাড়ে চারটায়।