আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী  নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে এর নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।  মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক অহম তমসায়। লিখেছেন আনন জামান, নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।ক্রিয়েটিভ ডেস্টিনেশন বিশু নন্দীর আলোকচিত্র প্রদর্শনী ‘ছবির অন্তরে তুমি কবি’। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত।গ্যালারি কায়া সৈয়দ আবদুল্লাহ খালিদের চিত্রকর্মের প্রদর্শনী ‘সিম্ফনি অব কালারস’। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।দৃক গ্যালারি মহিউদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনী ‘ইমপ্রেশন অব সারাউন্ডিংস’। চলবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।সাজু আর্ট গ্যালারি ১০৫ জন শিল্পীর ১৫০টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা।মধুমিতা প্রেক্ষাগৃহ রিকসাওয়ালার ছেলে, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনে ওয়ার্ল্ড গেরিলা ও মধুমতি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স  গেরিলা, বেলা ১১টা, একটা ৪৫, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।  আমার বন্ধু রাশেদ, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  প্রিন্স অব পার্সিয়া, বেলা সোয়া ১১টা, একটা ৫৫, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে।