আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নৃত্য উৎসব। আয়োজন করেছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। জাতীয় চিত্রশালা প্লাজায়। নৃত্যমেলা বেলা তিনটায় ও নৃত্যানুষ্ঠান পাঁচটায়। সেমিনার ‘বাংলাদেশের নৃত্যকলায় মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন’। নাট্যশালা সভাকক্ষে, বিকেল তিনটায়। একক অভিনয় উৎসব। আজ সাধনার নাটক সীতার অগ্নিপরীক্ষা ও ড্রামা ডটকমের জানালায়। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার শচীন দেববর্মণ সংগীত উৎসব। শওকত ওসমান মিলনায়তনে, উদ্বোধন সন্ধ্যা ছয়টায়।ঁজাতীয় প্রেসক্লাব সারগামের রাতব্যাপী শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। কনফারেন্স লাউঞ্জে, শুরু হবে রাত সাড়ে নয়টায়। বেঙ্গল শিল্পালয় প্রাণের খেলা। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ থাকছে শিউলী ভট্টাচার্যের বেহালা বাদন, আর গান করবেন মাসুদা নার্গিস আনাম ও বরকত হোসেন। সন্ধ্যা সাতটায়। ভারতীয় শিল্পী এস কে শাহজাহানের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘একের বহুত্ব’। চলবে ২ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।শিল্পাঙ্গন সমসাময়িক শিল্পীদের চিত্রকর্ম নিয়ে যৌথ প্রদর্শনী। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যালারি কায়া সৈয়দ আবদুল্লাহ খালিদের চিত্রকর্মের প্রদর্শনী ‘সিম্ফনি অব কালারস’। ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা, সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। আমার বন্ধু রাশেদ, বেলা সোয়া ১১টা, দেড়টা, পৌনে চারটা, পাঁচটা ৫৫ ও রাত আটটায়। প্রিন্স অব পার্সিয়া, সকাল ১০টা ৫০, বেলা সোয়া একটা, তিনটা ৪০, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ২০ মিনিটে।