আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয়  রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে গানসহযোগে বক্তৃতার অনুষ্ঠান। বিষয় ‘রবীন্দ্রনাথের গানে বৈচিত্র্য’। উপস্থাপন করবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। সন্ধ্যা সাতটায়।  ভারতীয় শিল্পী এস কে শাহজাহানের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘একের বহুত্ব’। চলবে ২ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।নারীগ্রন্থ প্রবর্তনা মেসবাহ আহমেদের গজলসন্ধ্যা। আয়োজন করেছে বসন্ত বাহার সংগীত নিকেতন। সন্ধ্যা ছয়টায়। বাংলাদেশ ফিল্ম সেন্টার চলচ্চিত্র প্রদর্শনী অনিবার্য। এটি পরিচালনা করেছেন বেলায়েত হোসেন। বিকেল সাড়ে পাঁচটায়।স্টার সিনেপ্লেক্স  গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা, সন্ধ্যা পৌনে সাতটা ও সোয়া সাতটায়।  আমার বন্ধু রাশেদ, সকাল ১০টা ৫০, বেলা একটা, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  মেগামাইন্ড, বেলা সোয়া ১১টা, সোয়া একটা, সোয়া তিনটা ও বিকেল পাঁচটা ২৫ মিনিটে।