আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় গণগ্রন্থাগার দ্বাবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। আলোচনা ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল ভাবনা’, বিকেল সাড়ে পাঁচটায়। গান ও আবৃত্তি, সন্ধ্যা সাড়ে ছয়টায়, শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  থিয়েটারের নাটক মুক্তধারা। নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ নূপুর। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।  থিয়েটারওয়ালার নাট্যযজ্ঞ। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়। আজ উদীচীর নাটক হাফ আখড়াই। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় ইফ্ফাত আরা দেওয়ানের চিত্রকলা প্রদর্শনী ‘খেলে যায় রৌদ্র ছায়া’। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়। সাজু আর্ট গ্যালারি ১০৫ জন শিল্পীর ১৫০টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে ১০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা।চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফুল, পাখি ও প্রজাপতি নিয়ে কাজী রওনাক হোসেন ও এম এ তাহেরের আলোকচিত্র প্রদর্শনী। জয়নুল গ্যালারিতে, চলবে ৭ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড গেরিলা ও আমার বন্ধু রাশেদ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ মনের জ্বালা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স  গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা, পাঁচটা ১০, সন্ধ্যা সোয়া সাতটা ও সাতটা ৫৫ মিনিটে।  আমার বন্ধু রাশেদ, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা পাঁচ ও বিকেল সোয়া পাঁচটায়।  মেগামাইন্ড, বেলা সোয়া ১১টা, সোয়া একটা, সোয়া তিনটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।