আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী  রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী। আলোচনা, গান, নাচ ও তথ্যচিত্র বাংলাদেশে রবীন্দ্রনাথ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা ছয়টায়।  থিয়েটারওয়ালার নাট্যযজ্ঞ। আজ যশোরের বিবর্তনের নাটক কৈর্বত্যগাথা। নির্দেশনায় ফয়েজ জহির। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।  রবীন্দ্রনাথের গল্প, কবিতা ও গানের ওপর ১৫০ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম ও রবীন্দ্র চিত্রপ্রতিলিপির প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, উদ্বোধন, বিকেল সাড়ে চারটায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার দ্বাবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। সংগীতানুষ্ঠান, সকাল সাড়ে নয়টায়। প্রামাণ্যচিত্র রবীন্দ্রনাথ ও স্টোরি অব গীতাঞ্জলি বেলা ১১টায়। আলোচনা ‘বাংলাদেশে রবীন্দ্রসংগীত চর্চার ক্রমবিকাশ’, বিকেল পাঁচটায়। গান ও আবৃত্তি, সন্ধ্যা ছয়টায়। গীতিনৃত্যনাট্যশ্যামা, রাত আটটায়। শওকত ওসমান মিলনায়তনে।জাতীয় জাদুঘর দিলীপ চৌধুরীর সংগীতসন্ধ্যা। মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।বেঙ্গল শিল্পালয় ইফ্ফাত আরা দেওয়ানের চিত্রকলা প্রদর্শনী ‘খেলে যায় রৌদ্র ছায়া’। চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ঢাকা আর্ট সেন্টার  ১৮ জন শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী ‘এইটিন সোলস’। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়।  সৈয়দা মিনুফার নাসরিনের শাস্ত্রীয় সংগীতের অ্যালবামের মোড়ক উন্মোচন ও গানের অনুষ্ঠান, বিকেল চারটায়।আলিয়ঁস ফ্রঁসেজ ফ্লাইং কমনারসের যৌথ প্রদর্শনী ‘ডেইলি লিভিংস’। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড গেরিলা ও জান আমার জান, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ সবার উপরে তুমি, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।