আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী। নৃত্যালোকের পরিবেশনায় চিত্রাঙ্গদা, সন্ধ্যা ছয়টায়। ভারতীয় কত্থক কেন্দ্রের পরিবেশনায় বিষয়ভিত্তিক নাচ, সন্ধ্যা সাতটায়। জাতীয় নাট্যশালায়। থিয়েটারওয়ালার নাট্যযজ্ঞ। আজ বাঙলা থিয়েটারের নাটক চে’র সাইকেল। নির্দেশনায় ফয়েজ জহির। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। রবীন্দ্রনাথের গল্প, কবিতা ও গানের ওপর ১৫০ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম ও রবীন্দ্র চিত্রপ্রতিলিপির প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। কেন্দ্রীয় গণগ্রন্থাগার দ্বাবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। সংগীতানুষ্ঠান, সকাল ১০টায়। চলচ্চিত্র চোখের বালির প্রদর্শনী, বেলা ১১টায়। নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক অচলায়তন, বিকেল সাড়ে পাঁচটায়। গান ও আবৃত্তি, সন্ধ্যা সাতটায়। শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।ছায়ানট সংস্কৃতি-ভবন ছায়ানটের রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন। বিশেষ বক্তৃতা ‘রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা’। বক্তা আবুল মোমেন। গান, নৃত্য, পাঠ-আবৃত্তি। মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল শিল্পালয় ইফ্ফাত আরা দেওয়ানের চিত্রকলা প্রদর্শনী ‘খেলে যায় রৌদ্রছায়া’। চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ঢাকা আর্ট সেন্টার ১৮ জন শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী ‘এইটিন সোলস’। ১১ মে পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ ফ্লাইং কমনারসের যৌথ প্রদর্শনী ‘ডেইলি লিভিংস’। চলবে ১৯ মে পর্যন্ত। বিকেল পাঁচটা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড গেরিলা ও জান আমার জান, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।