আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু নাট্যোৎসব। জাতীয় নাট্যশালায়, উদ্বোধন বিকেল সাড়ে চারটায়। নাটক সন্ধ্যা ছয়টা, পৌনে সাতটা, সাড়ে সাতটা ও রাত সোয়া আটটায়। থিয়েটারওয়ালার নাট্যযজ্ঞ। আজ মণিপুরি থিয়েটারের পরিবেশনা শ্রীকৃষ্ণকীর্তন। এর নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। ১৫০ জন শিল্পীর চিত্রকর্ম ও রবীন্দ্র চিত্র-প্রতিলিপির প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। ছায়ানট সংস্কৃতি-ভবন রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ বক্তৃতা, বক্তা আনিসুজ্জামান। গান, নৃত্য, পাঠ-আবৃত্তি ও গীতিনাট্য শ্যামা। মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বাংলা একাডেমী বক্তৃতা। বিষয় ‘একুশ শতকে রবীন্দ্রনাথের গান’। বক্তা করুণাময় গোস্বামী। বিকেল চারটায়। সেমিনার কক্ষে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বেঙ্গল শিল্পালয় ইফ্ফাত আরা দেওয়ানের চিত্রকলা প্রদর্শনী ‘খেলে যায় রৌদ্রছায়া’। চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ঢাকা আর্ট সেন্টার ১৮ জন শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী ‘এইটিন সোলস’। ১১ মে পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ ১১ জন শিল্পীর সংগঠন ফ্লাইং কমনারসের যৌথ প্রদর্শনী ‘ডেইলি লিভিংস’। চলবে ১৯ মে পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত নয়টা।সাজু আর্ট গ্যালারি ১০৫ জন শিল্পীর ১৫০টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে ১০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড গেরিলা ও জান আমার জান, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ সবার উপরে তুমি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।