আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় গণগ্রন্থাগার রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান, কবিতার আবৃত্তি ও নাচ। আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  জাতীয় শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু নাট্যোৎসব। আজ বরগুনার লিটল থিয়েটার, দিনাজপুরের আমাদের থিয়েটার, সাঁওতাল শিশু থিয়েটার ও রেপার্টরি থিয়েটার, বগুড়ার অ আ ক খ, ঢাকার কিশোর থিয়েটারের নাটক। জাতীয় নাট্যশালায়, শুরু হবে বিকেল চারটায়।  থিয়েটারওয়ালার নাট্যযজ্ঞ। আজ মণিপুরি থিয়েটারের নাটক হে বীরাঙ্গনা। নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।  ১৫০ জন শিল্পীর চিত্রকর্ম ও রবীন্দ্র চিত্র-প্রতিলিপির প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। বাংলা একাডেমী বক্তৃতা। বিষয় ‘১৯৬১ সালের রবীন্দ্র জন্মশতবার্ষিকী ও তৎকালীন পূর্ববাংলার সংস্কৃতি অঙ্গন’ ও ‘রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা’। বিকেল চারটায়। সেমিনার কক্ষে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বেঙ্গল শিল্পালয় ইফ্ফাত আরা দেওয়ানের চিত্রকলা প্রদর্শনী ‘খেলে যায় রৌদ্রছায়া’। চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ঢাকা আর্ট সেন্টার ১৮ জন শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী ‘এইটিন সোলস’। ১১ মে পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ ১১ জন শিল্পীর সংগঠন ফ্লাইং কমনারসের যৌথ প্রদর্শনী ‘ডেইলি লিভিংস’। চলবে ১৯ মে পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত নয়টা।বলাকা সিনেওয়ার্ল্ড গেরিলা ও জান আমার জান, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ সবার উপরে তুমি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।