আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী  জাতীয় শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু নাট্যোৎসব। জাতীয় নাট্যশালায় এবং জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে, শুরু হবে বিকেল চারটায়।  ১৫০ জন শিল্পীর চিত্রকর্ম ও রবীন্দ্র চিত্র-প্রতিলিপির প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের নাটক তৃষ্ণায়। লিখেছেন সাঈদ আহমদ, নির্দেশনা দিয়েছেন আহমেদুল কবির। সন্ধ্যা সাতটায়। বেঙ্গল শিল্পালয় ইফ্ফাত আরা দেওয়ানের চিত্রকলা প্রদর্শনী ‘খেলে যায় রৌদ্রছায়া’। চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ  ১১ জন শিল্পীর সংগঠন ফ্লাইং কমনারসের যৌথ প্রদর্শনী ‘ডেইলি লিভিংস’। চলবে ১৯ মে পর্যন্ত। সকাল নয়টা থেকে ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা।  চলচ্চিত্র প্রদর্শনী। চীনের আন হুর শ্যাডো ম্যাজিক বিকেল চারটায়, হংকংয়ের কার্লা লর টেম্পটেশন অব এ মঙ্ক, সন্ধ্যা ছয়টায়।স্টার সিনেপ্লেক্স  গেরিলা, সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল সাড়ে চারটা, সন্ধ্যা পৌনে সাতটা ও সোয়া সাতটায়।  আমার বন্ধু রাশেদ, বেলা ১১টা ২০, দুইটা, বিকেল চারটা ১০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  মেগামাইন্ড, বেলা ১১টা পাঁচ, একটা পাঁচ, তিনটা ২০ ও বিকেল পাঁচটা ২৫ মিনিটে।