আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু নাট্যোৎসব। জাতীয় নাট্যশালায় এবং জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে, শুরু হবে বিকেল চারটায়। নাট্যজনের নাটক ভুবনের ঘাটে। নাটকটি লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম এবং নির্দেশনা দিয়েছেন এস এ বোখারী। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। ১৫০ জন শিল্পীর চিত্রকর্ম ও রবীন্দ্র চিত্র-প্রতিলিপির প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, বেলা ১১টা থেকে রাত আটটা। নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের নাটক তৃষ্ণায়। নাটকাট লিখেছেন সাঈদ আহমদ এবং নির্দেশনা দিয়েছেন আহমেদুল কবির। সন্ধ্যা সাতটায়। বেঙ্গল শিল্পালয় ইফ্ফাত আরা দেওয়ানের চিত্রকলা প্রদর্শনী ‘খেলে যায় রৌদ্র ছায়া’। দুপুর ১২টা থেকে রাত আটটা। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চিত্রকর্মে বাংলার রূপ। জয়নুল গ্যালারিতে। চলবে ১৮ মে পর্যন্ত।শিল্পাঙ্গন সমীরন দত্তের ভাস্কর্য ও ব্যবহারের উপযোগী আসবাবের প্রদর্শনী ‘বটতলা বাজার’। চলবে ২২ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড গেরিলা ও তোমাকে বউ বানাব, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ হিট ম্যান, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল সাড়ে চারটা, সন্ধ্যা পৌনে সাতটা ও সোয়া সাতটায়। আমার বন্ধু রাশেদ, বেলা ১১টা ২০, দুইটা, বিকেল চারটা ১০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। মেগামাইন্ড, বেলা ১১টা পাঁচ, একটা পাঁচ, তিনটা ২০ ও বিকেল পাঁচটা ২৫ মিনিটে।