আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইটিআই নাট্যোৎসব। নাগরিক নাট্যাঙ্গনের নাটক পুষি বিড়াল ও একজন প্রকৃত মানুষ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। আইটিআই নাট্যোৎসব। চট্টগ্রামের অরিন্দমের নাটক জলকন্যা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। অভিষেক লাহিড়ির সরোদ বাদন অনুষ্ঠান। আয়োজন করেছে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র। জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল শিল্পালয় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের শিল্পীদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী ‘ঈশান বৈভব’। ২৯ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যালারি জলরং ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ প্রদর্শনী। চলবে ১০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা, সন্ধ্যা পৌনে সাতটা ও সোয়া সাতটায়। আমার বন্ধু রাশেদ, বেলা দুইটা, বেলা সোয়া চারটা। সল্ট, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।