আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী। এখানে রয়েছে ২১১ জন শিল্পীর ২৬৫টি শিল্পকর্ম। এর মধ্যে চিত্রকর্ম ১৭৯টি, ছাপচিত্র ৩৯টি, ভাস্কর্য ২৬টি, বুনন চারটি ও স্থাপনা শিল্পকর্ম ১৭টি। জাতীয় চিত্রশালায়, চলবে ১৭ জুন পর্যন্ত।ছায়ানট সংস্কৃতি-ভবন শ্রোতার আসরের আয়োজন করেছে পঞ্চভাস্বর। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে, সন্ধ্যা সাতটায়।জাতীয় জাদুঘর ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান আয়োজন করেছে সৃজন। কবি সুফিয়া কামাল মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।নাটমন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় থ্যালাসেমিয়ায় আক্রান্ত স্বপ্নার (১৪) চিকিৎসার সাহায্যার্থে নাটুকের নাটক ইট মারলে পাটকেলটিও...এর প্রদর্শনী। আয়োজন করেছে নাটুকে ও থিয়েটারক্যানফান্ড। সন্ধ্যা সাতটায়।গ্যালারি চিত্রক স্পেনপ্রবাসী বাংলাদেশের শিল্পী মনিরুল ইসলামের একক চিত্র প্রদর্শনী। চলবে ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।গ্যালারি জলরং ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ প্রদর্শনী। চলবে ১০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ‘ফ্রোজেন ইন টাইম-ফটোগ্রাফস অব ড্যান্স’ প্রদর্শনী। চলবে ২৬ জুন পর্যন্ত।মধুমিতা প্রেক্ষাগৃহ অন্তরে আছ তুমি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড গেরিলা ও মা আমার জান, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা, সন্ধ্যা পৌনে সাতটা ও সোয়া সাতটায়। আমার বন্ধু রাশেদ, বেলা দুইটা, বিকেল সোয়া চারটা। সল্ট, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।