আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী। এখানে রয়েছে ২১১ জন শিল্পীর ২৬৫টি শিল্পকর্ম। এর মধ্যে চিত্রকর্ম ১৭৯টি, ছাপচিত্র ৩৯টি, ভাস্কর্য ২৬টি, বুনন চারটি ও স্থাপনা শিল্পকর্ম ১৭টি। জাতীয় চিত্রশালায়, চলবে ১৭ জুন পর্যন্ত। সার্কাস। পরিবেশনায় দ্য লায়ন সার্কাস। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উন্মুক্ত প্রাঙ্গণে, সন্ধ্যা ছয়টায়।সোহরাওয়ার্দী উদ্যান মহানগর পথনাটক উৎসব। আয়োজন করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ে, বিকেল পাঁচটায়।গ্যালারি চিত্রক স্পেন-প্রবাসী বাংলাদেশের শিল্পী মনিরুল ইসলামের একক চিত্র প্রদর্শনী। চলবে ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি ঐতিহ্যবাহী টেরাকোটা ও সিরামিক মাধ্যমে তৈরি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘ফিরে চল মাটির টানে’। আয়োজন করেছে হরপ্পা। ৪ জুন পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।গ্যালারি জলরং ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ প্রদর্শনী। চলবে ১০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ‘ফ্রোজেন ইন টাইম-ফটোগ্রাফস অব ড্যান্স’ প্রদর্শনী। চলবে ২৬ জুন পর্যন্ত।মধুমিতা প্রেক্ষাগৃহ অন্তরে আছ তুমি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড গেরিলা ও মা আমার জান, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, দুপুর পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা, সন্ধ্যা সোয়া সাতটা ও রাত পৌনে আটটায়। আমার বন্ধু রাশেদ, বেলা সোয়া ১১টা, দুপুর একটা ২০, বেলা সাড়ে তিনটা ও বিকেল পাঁচটা ৪০ মিনিটে। সল্ট, সকাল ১০টা ৫০, দুপুর একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।