আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী। এখানে রয়েছে ২১১ জন শিল্পীর ২৬৫টি শিল্পকর্ম। জাতীয় চিত্রশালায়, চলবে ১৭ জুন পর্যন্ত। লোকজ পালা উৎসব। আয়োজন করেছে বাংলা ফোক মিডিয়া। চিত্রশালা প্লাজায়, বিকেল চারটায়। জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা। সিলেটের কথাকলির নাটক ইদিপাস। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা। সুবচন নাট্যসংসদের নাটক মহাজনের নাও। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। সার্কাস। পরিবেশনায় দ্য লায়ন সার্কাস। উন্মুক্ত প্রাঙ্গণে, সন্ধ্যা ছয়টায়।সোহরাওয়ার্দী উদ্যান মহানগর পথনাটক উৎসব। সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ে, বিকেল পাঁচটায়।গ্যালারি চিত্রক মনিরুল ইসলামের একক চিত্র প্রদর্শনী। ১৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।বেঙ্গল শিল্পালয় নাইমুজ্জামান প্রিন্সের আলোকচিত্র প্রদর্শনী ‘সেই সন্ধানে ২’। চলবে ১৪ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি টেরাকোটা ও সিরামিক মাধ্যমে তৈরি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘ফিরে চল মাটির টানে’। আয়োজন করেছে হরপ্পা। বেলা তিনটা থেকে রাত আটটা।গ্যালারি জলরং ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ প্রদর্শনী। চলবে ১০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ‘ফ্রোজেন ইন টাইম-ফটোগ্রাফস অব ড্যান্স’ প্রদর্শনী। চলবে ২৬ জুন পর্যন্ত।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা, সন্ধ্যা পৌনে সাতটা ও সোয়া সাতটায়। আমার বন্ধু রাশেদ, বেলা ১১টা ২০, দুইটা ও বিকেল সোয়া চারটায়। সল্ট, সকাল ১০টা ৫০, দুপুর একটা, বেলা তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।