আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, চলবে ১৭ জুন পর্যন্ত। জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা। লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) নাটক মাঝরাতের মানুষেরা। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। শব্দ নাট্যচর্চার নাটক দর্পণ সাক্ষী। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগার রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে কণ্ঠশীলনের পরিবেশনা। গোলাম সারোয়ারের নির্দেশনায় গান্ধারীর আবেদন ও জহিরুল হক খানের নির্দেশনায় নিষ্কৃতি। সন্ধ্যা সাতটায়।গ্যালারি চিত্রক মনিরুল ইসলামের একক চিত্র প্রদর্শনী। ১৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওতে ৬৬ জন শিল্পীর আঁকা ‘রবীন্দ্রনামা’ শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী। চলবে ১৫ জুন পর্যন্ত।বেঙ্গল শিল্পালয় নাইমুজ্জামান প্রিন্সের আলোকচিত্র প্রদর্শনী ‘সেই সন্ধানে ২’। চলবে ১৪ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।শিল্পাঙ্গন গ্যালারি সাতজন শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী ‘নেচার অ্যান্ড লাইফ’। চলবে ১৩ জুন পর্যন্ত।আলিয়ঁস ফ্রঁসেজ তারেক মেহেদীর চিত্র প্রদর্শনী ‘এসেন্স অব মিস্টেরি’। চলবে ১৬ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।মধুমিতা প্রেক্ষাগৃহ মাটির ঠিকানা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড মাটির ঠিকানা ও গেরিলা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, দুপুর পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। রেসিডেন্ট এভিল: আফটার লাইফ, বেলা সোয়া ১১টা, দুপুর সোয়া একটা, বেলা সোয়া তিনটা, বিকেল সোয়া পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। সল্ট, বেলা সাড়ে ১১টা, দুপুর দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।