আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, চলবে ১৭ জুন পর্যন্ত। জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা। ভারতের উড়িষ্যার নাট্যচেতনার নাটক ফুল্লা। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা। পদাতিক নাট্যসংসদের নাটক কালের যাত্রা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় রাজরূপা চৌধুরীর সরোদের অ্যালবাম ইভিনিং রাগ-এর প্রকাশনা এবং শিল্পীর সরোদ বাদন অনুষ্ঠান। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। সন্ধ্যা সাতটায়।মুক্তিযুদ্ধ জাদুঘর ফেরদৌস আরার গাওয়া নজরুলসংগীতের অ্যালবাম আপনার চেয়ে আপন যে জন-এর প্রকাশনা। বিকেল পাঁচটায়।গ্যালারি কায়া কাজী রকিবের চিত্রকর্ম প্রদর্শনী ‘গ্লাস অ্যান্ড পেপার’। চলবে ২৪ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা।গ্যালারি চিত্রক মনিরুল ইসলামের একক চিত্র প্রদর্শনী। সকাল ১০টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ তারেক মেহেদীর চিত্র প্রদর্শনী ‘এসেন্স অব মিস্টেরি’। চলবে ১৬ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। রেসিডেন্ট এভিল: আফটার লাইফ, দুপুর সোয়া একটা, সোয়া তিনটা, বিকেল সোয়া পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। সল্ট, দুপুর দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।