আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী সুফিয়া কামাল জন্মশতবর্ষ উদ্যাপন। আয়োজন করেছে সুফিয়া কামাল জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ। আলোচনা, আবৃত্তি, গান ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। হঠাৎ নাট্য সম্প্রদায়ের নাটক মহারাজা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। নাটগৌড়ের নাটক ন’মানুষ। স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।ছায়ানট সংস্কৃতি-ভবন নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক কাঁঠালবাগান। আন্তন চেখভের দ্য চেরি অর্চাড অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আলী যাকের। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়। গ্যালারি কায়া কাজী রকিবের চিত্রকর্ম প্রদর্শনী ‘গ্লাস অ্যান্ড পেপার’। চলবে ২৪ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা।আলিয়ঁস ফ্রঁসেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতনের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ‘টেগোর, দ্য ইউনিভার্সেল মেসেজ’। লা গ্যালারিতে, চলবে ২৫ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা। নারী নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনী। আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। আজ বিকেল পাঁচটায় লর্ডেস (অস্ট্রিয়া), সন্ধ্যা সাতটায় ইউরোপা ইউরোপা (পোল্যান্ড)।মধুমিতা প্রেক্ষাগৃহ মাটির ঠিকানা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড মাটির ঠিকানা ও গেরিলা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। রেসিডেন্ট এভিল: আফটার লাইফ, বেলা সোয়া ১১টা, সোয়া একটা, সোয়া তিনটা, বিকেল সোয়া পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। সল্ট, সকাল ১০টা ৪০, বেলা একটা, তিনটা ২০, বিকেল সাড়ে পাঁচটা ও রাত পৌনে আটটায়।