আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় আবৃত্তি উৎসব। জাতীয় নাট্যশালায়, বিকেল চারটায়। দ্যাশ বাংলার নাটক জুলান। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। থিয়েটার আর্ট ইউনিটের নাটক মগজ সমাচার। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।বাংলা একাডেমী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। আয়োজন করেছে বাংলা একাডেমী। আলোচনা, সকাল ১০টায়, দুপুর ১২টা ও বেলা তিনটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে।বেঙ্গল শিল্পালয় সুফিয়া কামালের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে উৎসব ‘তাঁর দীর্ঘ ছায়ায়’। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। চলবে ২৮ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা। গানের অনুষ্ঠান। শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান, খায়রুল আনাম শাকিল ও বুলবুল ইসলাম। সন্ধ্যা সাতটায়। ঢাকা আর্ট সেন্টার স্থপতি মোস্তফা খালিদের গ্রাফিকস স্কেচের প্রদর্শনী। চলবে ১ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদল পান্ডের শিল্পকর্ম প্রদর্শনী ‘একজন মদন রাজার স্বাধীনতা’। জয়নুল গ্যালারিতে, চলবে ৩০ জুন পর্যন্ত।মধুমিতা প্রেক্ষাগৃহ আমার স্বপ্ন আমার সংসার, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড মাটির ঠিকানা ও গেরিলা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সোয়া সাতটায়। রেসিডেন্স এভিল: আফটার লাইফ, বেলা সোয়া ১১টা, সোয়া একটা, সোয়া তিনটা, বিকেল সোয়া পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। সল্ট, বেলা সাড়ে ১১টা, দুপুর দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।