আজকের অনুষ্ঠান
ছায়ানট সংস্কৃতি-ভবন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার ‘শ্রোতার আসর’। আজ গান করবেন বুলবুল ইসলাম, ইয়াসমীন আনাম, সেমন্তী মঞ্জুরী ও দীপাঞ্জন। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল শিল্পালয় প্রয়াত শিল্পী আমিনুল ইসলাম স্মরণে অনুষ্ঠান। নাগরিক স্মরণানুষ্ঠান আয়োজক পরিষদের এই অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ইউনিভার্সেল থিয়েটারের নাটক মহাত্মা। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মাজহারুল হক। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কণ্ঠশিল্পী দিলীপ গ্রেগরীকে সহযোগিতার জন্য গানের অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায়। বলাকা সিনেওয়ার্ল্ড কোটি টাকার প্রেম ও গেরিলা, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ তোর কারণে বেঁচে আছি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, দুপুর সোয়া একটা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়। গ্রৌন আপস, সকাল ১০টা ৫০, দুপুর একটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। রেসিডেন্ট এভিল: আফটার লাইফ, বেলা ১১টা ও তিনটায়। সল্ট, বেলা সোয়া তিনটায়। টোয়াইলাইট এক্লিপস, বেলা সাড়ে ১১টা, দুপুর দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়।