আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী সময়ের নাটক শেষ সংলাপ। নাটকটি অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। সন্ধ্যা সাতটায়, পরীক্ষণ থিয়েটার হলে। আলিয়ঁস ফ্রঁসেজ সমরজিৎ রায় চৌধুরীর চিত্র প্রদর্শনী ‘ত্রিলয়’। চলবে ২৯ জুলাই পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। রকিব হাসানের সমকালীন চিত্র প্রদর্শনী। চলবে ৩১ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। বলাকা সিনেওয়ার্ল্ড কোটি টাকার প্রেম ও গেরিলা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ তোর কারণে বেঁচে আছি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, দুপুর সোয়া একটা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়। গ্রৌন আপস, সকাল ১০টা ৫০, দুপুর একটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। রেসিডেন্ট এভিল: আফটার লাইফ, বেলা ১১টা ও তিনটায়। সল্ট, বেলা সোয়া তিনটায়। টোয়াইলাইট এক্লিপস, বেলা সাড়ে ১১টা, দুপুর দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়।