আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী স্বপ্নদলের কাব্যনাটক চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। সুরস্রষ্টা কমল দাশগুপ্তের সুর করা নজরুলসংগীত ও আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। আয়োজন করেছে ক্রান্তি শিল্পীগোষ্ঠী। সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। সেল সেন্টার, পান্থপথ শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শফিউর রহমান স্মরণে অনুষ্ঠান। সভাপতিত্ব করবেন আবদুল্লাহ আবু সায়ীদ। সঙ্গে গান ও যন্ত্রসংগীতের পরিবেশনা। নবম তলায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। ছায়ানট সংস্কৃতি-ভবন রবীন্দ্রসংগীতের প্রেম, পূজা ও প্রকৃতির গান নিয়ে নন্দনের আয়োজন। শিল্পী এ বি এম মহিউদ্দিন। সন্ধ্যা সাড়ে সাতটায়। টিকিট লাগবে।বেঙ্গল শিল্পালয় প্রাণের খেলায় বর্ষার গান করবেন অনুপ বড়ুয়া, সরোদে রাগসংগীত বাজিয়ে শোনাবেন ইউসুফ খান। সন্ধ্যা সাতটায়। বিশেষ প্রদর্শনী ‘শ্রদ্ধার্ঘ্য: মোহাম্মদ কিবরিয়া’। চলবে ৩১ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। গ্যালারি কসমস তাজুল ইসলামের ট্যাপেস্ট্রি প্রদর্শনী। চলবে ৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা।গ্যেটে ইনস্টিটিউট আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী ‘হালদা: দ্য রিভার অব মিস্টেরি’। চলবে ৪ আগস্ট পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। গ্রৌন আপস, বেলা সোয়া ১১টা, সাড়ে তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। রেসিডেন্ট এভিল: আফটার লাইফ, বেলা দেড়টা ও বিকেল পৌনে চারটায়। টোয়াইলাইট এক্লিপস, সকাল ১০টা ৫০, বেলা সোয়া একটা, সন্ধ্যা পৌনে ছয়টা ও রাত আটটা ১০ মিনিটে।