আজকের অনুষ্ঠান
মহিলা সমিতি ভাঙ্গাগড়া নাট্যো ৎ সব। আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। ঢাকা থিয়েটারের নাটক নিমজ্জন। লিখেছেন সেলিম আল দীন, নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় মোখলেসুর রহমানের চিত্রকলা প্রদর্শনী ‘নিঃশব্দ প্রকৃতি’। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ জেবুন নাহার নাঈমের চিত্র প্রদর্শনী ‘সময় অসময়ের গল্প’। লা গ্যালারিতে। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। মধুমিতা প্রেক্ষাগৃহ একবার বলো ভালোবাসি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স কুসুম কুসুম প্রেম, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। থর, বেলা ১১টা ২০, দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। ফাস্ট ফাইভ, সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল চারটা ৫ ও সন্ধ্যা পৌনে সাতটায়।