আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী চলচ্চিত্র প্রদর্শনী। আজ সুজন সখী। স্টুডি থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। বেঙ্গল শিল্পালয় বিমানেশ চন্দ্র বিশ্বাসের জলরং চিত্র প্রদর্শনী ‘গ্রামীণ প্রকৃতি’। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়।ঢাকা আর্ট সেন্টার দ্রাবিড় সৈকতের চিত্র প্রদর্শনী ‘প্রাকৃত সত্তায় রৌদ্র প্রসূন’। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আলিয়ঁস ফ্রঁসেজ জেবুন নাহার নাঈমের চিত্র প্রদর্শনী ‘সময় অসময়ের গল্প’। লা গ্যালারিতে। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ১০জন জার্মান নারী নির্মাতার চলচ্চিত্রের প্রদর্শনী। আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।বলাকা সিনেওয়ার্ল্ড একবার বলো ভালোবাসি ও আমার পৃথিবী তুমি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ আমার পৃথিবী তুমি, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।্রস্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা ২০ ও বিকেল পৌনে পাঁচটায়। মনের মানুষ, বেলা একটা ৩০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। থর, সকাল ১০টা ৫০, বেলা একটা ১০, সাড়ে তিনটা, বিকেল পাঁচটা ৫০ ও রাত আটটা ১০ মিনিটে। ফাস্ট ফাইভ, বেলা ১১টা, দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।