আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী আরণ্যকের নাটক এবং বিদ্যাসাগর। লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। ঢাকা থিয়েটারের নাটক নষ্টনীড়। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াত্ আহমেদ। নির্দেশনা দিয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। মহীউজ্জামান চৌধুরীর রবীন্দ্রসংগীতের অ্যালবাম আগুনের পরশমণির প্রকাশনা অনুষ্ঠান। আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন ও লেজার ভিশন। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।বেঙ্গল শিল্পালয় বিমানেশ চন্দ্র বিশ্বাসের জলরং চিত্র প্রদর্শনী ‘গ্রামীণ প্রকৃতি’। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চলচ্চিত্র প্রদর্শনী: আমার বন্ধু রাশেদ। বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।বলাকা সিনেওয়ার্ল্ড ভুল ও কুসুম কুসুম প্রেম, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা ও সন্ধ্যা সাতটায়। থর, বেলা ১১টা ২০, দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। ফাস্ট ফাইভ, সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল চারটা পাঁচ, সাড়ে চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।