আজকের অনুষ্ঠান
সেল সেন্টার, ২৯ পশ্চিম পান্থপথ শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর মাসিক উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন ফকির সুমন, বেহালা বাজিয়ে শোনাবেন শিউলী ভট্টাচার্যী। সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা পদাতিকের নাটক আপদ। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। বেঙ্গল শিল্পালয় বিমানেশ চন্দ্র বিশ্বাসের জলরং চিত্র প্রদর্শনী ‘গ্রামীণ প্রকৃতি’। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।মধুমিতা প্রেক্ষাগৃহ রব বি হুড, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড ভুল ও কুসুম কুসুম প্রেম, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা ২০ ও পৌনে পাঁচটায়। মনের মানুষ, বেলা দেড়টা ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। থর, সকাল ১০টা ৫০, বেলা একটা ১০, সাড়ে তিনটা, বিকেল পাঁচটা ৫০ ও রাত আটটা ১০ মিনিটে। ফাস্ট ফাইভ, বেলা ১১টা, দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।