আজকের অনুষ্ঠান
কেন্দ্রীয় গণগ্রন্থাগার ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ উৎসব। আয়োজন করেছে চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ। আজকের নাটক বাদলা দিনের গান (জুয়েল রানা) সন্ধ্যা সাড়ে ছয়টায়, অপরাহ্ন (সৈয়দ আওলাদ) সন্ধ্যা সাতটা ২০ ও অপরিণামদর্শী (শিহাব শাহীন) রাত আটটা ১০ মিনিটে।বাংলাদেশ শিল্পকলা একাডেমী সিএটির নাটক অ্যাম্পিউটেশন। ইয়েল বিয়নেবোর লেখা থেকে নাট্যরূপ দিয়েছেন রায়হান আখতার, নির্দেশনা দিয়েছেন কোমালউদ্দিন নীলু। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। লোক নাট্যদলের পদাবলী যাত্রা সোনাই মাধব। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্দেশনা দিয়েছেন মোস্তফা আনোয়ার। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। ১৭তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগ। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।দৃক গ্যালারি ৩০ জন শিশুর আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী ‘শিশুরাই সুন্দর’। আয়োজন করেছে ইমাজিনেশনস। চলবে ৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার সম্যজিত্ চৌধুরীর চিত্র প্রদর্শনী। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার; বেলা ১১টা, একটা ৩০, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। গহীনে শব্দ; বেলা ১১টা ১৫, একটা ৫০, বিকেল চারটা ১৫, সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। ট্রান্সফরমারস ২; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল চারটা ৩৫ ও সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে।