আজকের অনুষ্ঠান
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসব। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক সিদ্ধান্ত। নির্দেশনা দিয়েছেন ইসরাফিল শাহীন। সন্ধ্যা সাড়ে ছয়টায়।ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। শিল্পী নন্দিতা ইয়াসমীন। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার হেমন্তের বইমেলা। উন্মুক্ত চত্বরে, বেলা ১১টা থেকে রাত আটটা।বাংলাদেশ শিল্পকলা একাডেমী পালাকারের নাটক বাংলার মাটি বাংলার জল। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। সুবচনের নাটক মহাজনের নাও। শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে নাটকটি লিখেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল গ্যালারি বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অবলম্বনে চিত্র প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৬’। চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জয়নুল গ্যালারি ডেভিড সৈকতের একক চিত্র প্রদর্শনী ‘দ্য হাইব্রিড প্লানেট’। বেলা ১১টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ আলী খানের চিত্র প্রদর্শনী ‘লোনলিনেস’। গ্যালারি জুমে চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা। কাজী সালাউদ্দিন আহমেদের চিত্র প্রদর্শনী ‘ডিম্যাটারিয়ালাইজেশন অব রিয়েলিটি’, লা গ্যালারিতে। চলবে ১১ নভেম্বর পর্যন্ত। আজ বিকেল পাঁচটা থেকে রাত আটটা।টিভলি আর্ট গ্যালারি তাজউদ্দিন আহমেদ ও সৈয়দ ইকবালের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘ব্যাক টু রুটস’। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।মধুমিতা প্রেক্ষাগৃহ নার্নিয়া: দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড নার্নিয়া ও সবার উপরে তুমি। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স রবিন হুড: সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। দ্য উলফ ম্যান: বেলা ১১টা, একটা, বিকেল তিনটা, পাঁচটা পাঁচ ও সন্ধ্যা সোয়া সাতটায়। নিঝুম অরণ্যে: বেলা সোয়া ১১টা, একটা ৪০, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।