আজকের অনুষ্ঠান
বেঙ্গল শিল্পালয় সুফিয়া কামালের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে উৎসব ‘তাঁর দীর্ঘ ছায়ায়’। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। উদ্বোধন বিকেল সাড়ে পাঁচটায়।ছায়ানট সংস্কৃতি-ভবন রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে ‘নবঘন বরিষণে’। আয়োজন করেছে নন্দন। রমেশ চন্দ্র দত্ত মিলনকেন্দ্রে, সন্ধ্যা পৌনে সাতটায়। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আধুনিক গান। শিল্পী মেহ্রীন। সন্ধ্যা সাড়ে ছয়টায়। ঢাকা আর্ট সেন্টার স্থপতি মোস্তফা খালিদের গ্রাফিকস স্কেচের প্রদর্শনী। চলবে ১ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। গ্যালারি কায়া কাজী রকিবের চিত্রকর্ম প্রদর্শনী ‘গ্লাস অ্যান্ড পেপার’। আজ শেষ দিন। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা।আলিয়ঁস ফ্রঁসেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতনের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ‘টেগোর, দ্য ইউনিভার্সেল মেসেজ’। লা গ্যালারিতে, চলবে ২৫ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা। নারী নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনী। আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। আজ সন্ধ্যা সাতটায় চাওস (ফ্রান্স), রাত আটটায় দ্য কেপটিভ (বেলজিয়াম)।বাংলাদেশ শিল্পকলা একাডেমী চলচ্চিত্র প্রদর্শনী। আজ পদ্মা নদীর মাঝি। স্টুডিও থিয়েটার হলে, সকাল সাড়ে ১০টায়।জাতীয় জাদুঘর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তারক-এর প্রদর্শনী। কবি সুফিয়া কামাল মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ আমার স্বপ্ন আমার সংসার, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটায়। রেসিডেন্স এভিল: আফটার লাইফ, বেলা সোয়া ১১টা, সোয়া একটা, সোয়া তিনটা, বিকেল সোয়া পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। সল্ট, বেলা সাড়ে ১১টা, দুপুর দুইটা ও বিকেল সোয়া চারটায়।