আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী আনন্দযজ্ঞ—ভারতীয় সাংস্কৃতিক উৎসব। ভারতীয় সমকালীন চিত্রকলার প্রদর্শনী ‘হারমনি অ্যান্ড রিদম’, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় চিত্রশালায়। দেশ নাটকের নাটক প্রাকৃত পুরাঙ্গনা। এটি লিখেছেন খন্দকার হাফিজ রেদু এবং নির্দেশনা দিয়েছেন শামসুল আলম বকুল। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল শিল্পালয় সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শিল্পের অশেষ আলো’, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যালারি চিত্রক রফিকুন নবীর ড্রয়িং প্রদর্শনী। ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।গ্যালারি কায়া হামিদুজ্জামান খানের ভাস্কর্য ও চিত্রকর্ম প্রদর্শনী ‘টাইমঅ্যান্ড বিয়ন্ড’। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য প্রদর্শনী ‘দ্য ডায়ালগ উইথ নেচার’। উদ্বোধন, সন্ধ্যা সাতটায়।চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘দুর্নীতির বিরুদ্ধে কার্টুন’ প্রদর্শনী। আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জয়নুল গ্যালারিতে, উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বিকেল তিনটায়। আলিয়ঁস ফ্রঁসেজ মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় নিয়ে প্রদর্শনী ‘এভারেস্টের চূড়ায় বাংলাদেশ’, লা গ্যালারিতে, বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত। মোহাম্মদ সোলায়মান কবিরের চিত্র প্রদর্শনী ‘বিটুইন হেভেন অ্যান্ড আর্থ’। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত, গ্যালারি জুমে।বাংলাদেশ ফিল্ম সেন্টার এস সুকদেভ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র নাইন মান্থস টু ফ্রিডম, সন্ধ্যা ছয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড মনের মানুষ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ প্রেম মানে না বাধা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, সকাল ১০টা ৪৫, দুপুর একটা ৪০, বিকেল পৌনে চারটা, চারটা ৩৫, সন্ধ্যা পৌনে সাতটা ও সাড়ে সাতটায়। রবিন হুড, বেলা দেড়টা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্য উলফ ম্যান, বেলা সোয়া ১১টা ও বিকেল সোয়া চারটায়। শ্রেক ৪, বেলা ১১টা ও দুপুর একটায়।