আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয় ‘তোমার সৃষ্টির পথে’। আজ ‘রবীন্দ্রনাথের নাটকের গান’। শিল্পী লাইসা আহমদ লিসা, মিতা হক, সাদি মহম্মদ, নন্দিতা ইয়াসমীন। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। সন্ধ্যা সাড়ে ছয়টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী  গীতিনৃত্যনাট্য চণ্ডালিকা। পরিবেশনায় নৃত্য নন্দন। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।  শূন্যনের নাটক লাল জমিন। মোমেনা চৌধুরীর একক অভিনয়। এটি লিখেছেন সুদীপ চক্রবর্তী এবং নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।  নাট্যচক্রের নাটক পালাকারের নকশা। নাটকটি লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়। মহিলা সমিতি নবনাটের নাটক ভেলকি। সন্ধ্যা সাতটায়।শিল্পাঙ্গন সমীরন দত্তের ভাস্কর্য ও ব্যবহারের উপযোগী আসবাবের প্রদর্শনী ‘বটতলা বাজার’। চলবে ২২ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ চলচ্চিত্র প্রদর্শনী। যুক্তরাষ্ট্রের জুলি টেমোরের ফ্রিদা, বিকেল চারটায়, তিউনিসিয়ার দ্য সাইলেন্স অব দ্য প্লেস, সন্ধ্যা ছয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ অন্তরে আছ তুমি, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।