আজকের অনুষ্ঠানে থাকবে অনেক চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ দেওয়া হবে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯’। এবার এই পুরস্কারের ১২তম অনুষ্ঠান হতে যাচ্ছে। গত দুই বছর ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এবারের আয়োজনেও থাকছে তাঁর অংশগ্রহণ। তিনি ফেরদৌস। কথা হলো তাঁর সঙ্গে। মেরিল-প্রথম আলো পুরস্কারের আজ ১২তম অনুষ্ঠান। আপনি তো এই অনুষ্ঠানে বিভিন্নভাবে অংশ নিয়েছেন। কেমন লাগছে?খুব বেশি ভালো। কারণ, এই অনুষ্ঠান আর আমার অভিনয়জীবন পাশাপাশি শুরু হয়েছিল। আমি অভিনয়ে যেমন কিছুটা হলেও উন্নতি করেছি, মেরিল-প্রথম আলো পুরস্কারও ১২ বছরে এসে দ্যুতি ছড়াচ্ছে। গত দুই বছর আপনি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান সঞ্চালনা করেছেন।শুরুতে একদম সাহস ছিল না। মঞ্চে নাচ করতাম নির্ভয়ে, তবে উপস্থাপনার ব্যাপারে মেরিল-প্রথম আলোই আমাকে সাহস জুগিয়েছে। এ কারণে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের আয়োজকদের কাছে আমি কৃতজ্ঞ। উপস্থাপনা নিয়ে বেশির ভাগ মন্তব্যই ছিল ভালো, যে কারণে প্রায় নিয়মিতই পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পাচ্ছি। আর সবই বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি, তবে কাল শনিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করব। আজ সন্ধ্যায় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানের মঞ্চে কী করবেন? সেটা না হয় চমকই থাকুক। এটুকু বলতে পারি, অন্যবারের তুলনায় তিন গুণ পরিশ্রম করেছি। টানা ছয়-সাত দিন মহড়া করেছি। অভিনয় নিয়ে আপনার ব্যস্ততা কেমন?আমার অভিনয়জীবনের সঙ্গে বাসু চ্যাটার্জীর ছায়া সব সময় জুড়ে আছে। খুব শিগগির তাঁকে সঙ্গে নিয়ে ছবি প্রযোজনা করতে যাচ্ছি। আর দেশের কয়েকজন নির্মাতার সঙ্গে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। নিয়মিত জিমে যাচ্ছি। এত ব্যস্ততার মাঝে পরিবারের জন্য কতটা সময় পান?সর্বোচ্চ চেষ্টা থাকে। মেয়ে নুজহাত ফেরদৌসের চতুর্থ জন্মবার্ষিকী গেল এ সপ্তাহে। মেয়ে স্কুলে বন্ধুদের খাইয়েছে, মা মসজিদে মিলাদ দিয়েছে, মাদ্রাসায় খাবার পাঠিয়েছে। মৌসুমী, মোনালিসা আর বাচ্চাদের নিয়ে বিকেলে রেস্তোরাঁয় খেয়েছি। ইচ্ছা আছে, পয়লা বৈশাখে এবার মেয়ের সঙ্গে কাটাব।