আজকের আয়োজন রবীন্দ্র-আবহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪

আজ পঁচিশে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। তাই এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠান সাজানো হয়েছে রবীন্দ্র-আবহে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আজ বিকেল পাঁচটায় শুরু হবে এ অনুষ্ঠান। মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে এটি সরাসরি সম্প্রচার করা হবে।
দেশবরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী ও নৃত্যশিল্পীদের পরিবেশনা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এর সমাপনেও থাকছে রবীন্দ্র পরিবেশনা। এ ছাড়া থাকবে আরও কিছু আয়োজন।
চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগে পাঠকের ভোটে সাতটি তারকা জরিপ পুরস্কার এবং চলচ্চিত্র ও টিভি নাটক বিভাগে বিচারকদের রায়ে আটটি সমালোচক পুরস্কার দেওয়া হবে এই আয়োজনে।