আজকের দিনটি মাত্র...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র আজকের দিনটি। আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বেজে উঠবে একটি কণ্ঠ, ‘এখন শুরু হচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০।’ এ অনুষ্ঠান নিয়ে আলোচনা-মাতামাতি শুরু হয়ে গেছে এরই মধ্যে। অনেকেরই প্রশ্ন, এবারের অনুষ্ঠান সঞ্চালন করবেন কে বা কারা?এবারের ১৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলতে আনন্দ বাহিনীও চমকের পর চমক বুনছে।শিল্পী হিমেল এবার অনুষ্ঠানের সেট পরিকল্পনা করেছেন ভিন্নতার ছোঁয়া মেখে। সময় আর বেশি নেই। কাল জানা যাবে গত বছরের সেরা কারা, আর সেরাদের বরণ করার জন্য অন্য জনপ্রিয় তারকারা দর্শকদের কী উপহার দেন! ততক্ষণ পর্যন্ত অপেক্ষা!