প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল সাড়ে ১০টায় সৈয়দ মুজতবা আলী মঞ্চে ‘কালি ও কলম সাহিত্য সম্মেলন’-এর উদ্বোধনের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী পর্বের পর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারের আলোচ্য বিষয় হচ্ছে: ‘সমকালীন বাংলা সাহিত্যের রূপরেখা ও সম্ভাবনা’, ‘সমাজবাস্তবতা ও বাংলাদেশের সাহিত্য’, ‘সাহিত্যে ঐতিহ্য চেতনা ও স্বরূপ সন্ধান’ এবং ‘সাহিত্যে নারী জীবন’।
সেমিনারে বাংলাদেশ ও ভারতের লেখকদের মধ্যে হাসান আজিজুল হক, স্বপ্নময় চক্রবর্তী, ইমদাদুল হক মিলন, তপোধীর ভট্টাচার্য, সনৎকুমার সাহা, বেগম আকতার কামাল, ওয়াসি আহমেদ, হরিশংকর জলদাস, রুবী রহমান, জাকির তালুকদার, অনিতা অগ্নিহোত্রী, সুরেশরঞ্জন বসাক, বিশ্বজিৎ ঘোষ, আহমেদ মোস্তফা কামাল, অমিয় দেব, সৌমেন ভারতীয়া, মন্দাক্রান্তা সেন, অশোক মুখোপাধ্যায়, শাহীন আখতার, স্বকৃত নোমানের অংশ নেওয়ার কথা রয়েছে।