আজম খান দেশে ফিরছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাতে দেশে ফিরছেন আজম খান। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে তিনি একমাত্র ছেলে হূদয় খানকে নিয়ে দেশে ফিরবেন।মুখগহ্বরের ঝিল্লির (স্কোয়ামাস সেল কারসিনোমা) ক্যানসারে আক্রান্ত আজম খান স্থানীয় চিকিৎসকদের পরামর্শে গত ১৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। ভর্তি হন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ২৮ জুলাই নাক, কান ও গলার শল্যচিকিৎসক অ্যান্ড্রু লয় হেং চেইনের নেতৃত্বে আজম খানের সফল অস্ত্রোপচার হয়।দেশে ফিরে আজম খান কমলাপুর জসীমউদ্দীন রোডে তাঁর নিজের বাড়িতেই উঠবেন। তাঁর মেয়ে ইমা খান জানান, আগামী ১১ অথবা ১২ সেপ্টেম্বর আজম খানকে কেমোথেরাপি নেওয়ার জন্য আবার সিঙ্গাপুরে যেতে হবে।