আজম খান ফাউন্ডেশনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপগুরু আজম খানের নামে যাত্রা শুরু হলো আজম খান ফাউন্ডেশনের। উদ্যোক্তা তাঁর বড় মেয়ে ইমা খান। ইমা খান প্রথম আলোকে বলেন, এখনো দাপ্তরিক কাজ শুরু করতে না পারলেও ঈদের পরই এ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করা হবে। তবে এরই মধ্যে ময়মনসিংহ, গাজীপুর ও শ্রীপুরের কয়েকটি জায়গায় এই ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে। আজম খানের অ্যালবাম এবং বিভিন্ন মুঠোফোন প্রতিষ্ঠানের রিংটোনসহ অন্যান্য সেবা থেকে যে অর্থ পাওয়া যাবে, তার একটা অংশ ব্যয় করা হবে এই ফাউন্ডেশনের কাজে।ইমা খান বলেন, ‘আমার বাবা আজম খান মানুষের জন্য কিছু করতে পারার মধ্যে আনন্দ খুঁজতেন। তাঁর অবর্তমানে বিভিন্ন উ ৎ স থেকে পাওয়া অর্থগুলোই মূলত এ কাজে ব্যয় করা হবে। এ অর্থের তিন ভাগের দুই ভাগ আমার ছোট দুই ভাইবোনের জন্য খরচ করা হবে। আমার অংশের টাকার পুরোটা ব্যয় হবে ফাউন্ডেশনের কাজে।’ইমা খান বলেন, ‘আমাদের সমাজে অনেক দুস্থ শিল্পী রয়েছেন। তাঁরা টাকার অভাবে চিকি ৎ সা করতে পারেন না। এ ছাড়া আরও অনেক দুস্থ আছেন; যাঁরা সামান্য সহযোগিতা পেলে নিজেদের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেন। মূলত তাঁদের সহযোগিতার জন্যই আজম খান ফাউন্ডেশন।’